Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে গাছ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা

হুমকির মুখে পরিবেশ
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কৃষি জমির পাশে গাছ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এতে কৃষি জমি হুমকির মুখে পড়ছে। জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদা গ্রামের সাবেক মেম্বার মিলন হোসেনের ভাই ইরফান হোসেন কৃষি জমির পাশেই অবৈধভাবে গড়ে তুলেছেন কয়লার ফ্যাক্টরি। যার ফলে এলাকার কৃষি জমি নষ্ট হওয়া থেকে শুরু করে, এলাকার ফলজ, বনজ ও ঔষধী গাছ ধ্বংস হচ্ছে। পাশাপাশি কয়লার  কালো ধোয়ার কারনে মানুষের নানা ধরনের রোগ ব্যাধির আশংকা রয়েছে।

জানা গেছে, একটি চুলায় ১৪০ মণ খড়ি ধরে এখানে ৫টি চুলা আছে গড়ে ৭০০ মণ খড়ি থাকে। একটি চালান কয়লা বের হতে সময় লাগে ১৫ দিন। মাসে দুটি করে চালান কয়লা বের হবে বলে জানা গেছে।

কয়লা মিস্ত্রি আ. সবুর বলেন, আমরা এখানে মাসিক হাজিরা চুক্তিতে কাজ করি। মাসে আমরা দুই টা চালান কয়লা তুলতে পারি। অনুমোদন নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ কাজে কেউ অনুমোদন নেয় না। অফিস থেকে লোক আসে টাকা দিলে সব ঠিক করে দেয়।

এ বিষয়ে ইরফান আলী বলেন, আমার কোনো অনুমোদন নেওয়া নেই। আমি গরিব মানুষ। এটা করে কোনো রকম চলে। এটা তাও আবার একেনারে নতুন করেছি।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন বলেন, কৃষি জমির পাশে গাছ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে। এটা আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কয়লা গাছ পুড়িয়ে জীবননগর পরিবেশ হুমকি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.