Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে নিহত দুই ভাইয়ের পরিবারের খোঁজ খবর নিলেন বিজিএমই সভাপতি

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে প্রতিপক্ষের হামলায় নিহত দুই ভায়ের পরিবারের সার্বিক খোঁজ খবর নিলেন ও বর্ষার প্রবল স্রোতে ভেঙ্গে পড়া চারটি ব্রিজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমই’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু।

শনিবার বেলা সাড়ে ১০ টায় দলীয় নেতাকর্মী সাথে নিয়ে নিহত হামজা ও মিন্টার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন ও সার্বিক খোঁজ খবর নেন তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি বাবু খাঁন বলেন, অপরাধীর কোন দল, ধর্ম, বর্ণ থাকে না। এই ঘটনার সাথে জড়িতরা যদি বিএনপির কোনো পদে থাকে এবং দোষী প্রমাণিত হয় তাহলে আমাদের প্রথম কাজ হবে তাদের দল থেকে বহিস্কার করা। এই পরিবার যেন ন্যায়বিচার পায় সেটা নিশ্চিত করতে হবে। এই ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে কোন ব্যক্তি বা নেতা যদি বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় দল এখানে কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারীর জায়গা নাই।

পরে সন্তোসপুর, মনোহরপুর, সিংনগর ও উথলী গ্রামে ভেঙে যাওয়া চারটি ব্রিজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, অতিবৃষ্টিতে ব্রিজগুলো ভেঙে মানুষের যাতায়াত ও মালামাল আনা নেয়ায় ভোগান্তি হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কাজ করছি কিভাবে এখানে নতুন ব্রীজ নির্মাণ বা মেরামত করা যায়।

নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে নির্বাচন করবো না এমন বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলিনি। এই বিষয় নিয়ে প্রতিপক্ষের কিছু লোক অতি উৎসাহি হয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। এগুলোর বিষয়ে কান না দেয়ায় ভালো। বিজিএমইএ’র সভাপতি হওয়ার পর বাড়তি কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে। দল যদি মনোনয়ন দেয় তাহলে আমি অবশ্যই চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচন করবো।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুসাইন, সদস্য সচিব আরমান আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা আহম্মেদসহ জীবননগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জীবননগর নিহত পরিবার বিজিএমই সভাপতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.