Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

জীবননগরে বোরো ধানের বিজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ধান চাষের জন্য এই এলাকার মাটি ও আবহাওয়া উপযুক্ত। অধিকাংশ কৃষক প্রতি বছরে আউশ, আমন ও ইরি ধান চাষ করে থাকেন। আমন ধান কাটা শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। সামনেই বোরো চাষ মৌসুম। বোরো ধান চাষের জন্য এখন বিজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জীবননগর উপজেলার কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চাষিদের ধানের বিজতলা তৈরির ব্যস্ততা দেখা গেছে। বিশেষ করে নিচু জমিতে এই বিজতলা তৈরি করা হচ্ছে। এছাড়া অনেকেই বাণিজ্যিকভাবে বিজতলা তৈরি করছেন। এ কাজে কাঠাপ্রতি এগারোশ’ টাকা করে মুজুরি নিচ্ছেন চাষিরা। যা দুই হাজার থেকে বাইশশ’ টাকায় বিক্রি হবে মৌসুমে।

উপজেলার উথলী গ্রামের ধান চাষি শাহাবুদ্দিন বলেন, এবার ২ বিঘা জমিতে ধান লাগাবো। তাই দুই কাঠা জমিতে বিজতলা তৈরি করছি। দুই তিন দিন পর এই বিজতলায় ছিটানো হবে ধানবিজ।

রায়পুর গ্রামের চাষি সুজাত হোসেন জানান, অগ্রহায়ণ মাসের শেষ দিকে বোরো ধান লাগনো শুরু হবে। এখন থেকেই বোরো ধানের বিজতলা তৈরি করা হচ্ছে। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হয়ে হাওয়ায় সম্ভাবনা থাকে। যার কারণে প্রয়োজনের তুলনায় বেশি বিজতলা তৈরি করা হয়।

ধোপাখালী গ্রামের আনোয়ার হোসেন জানান, এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল। যার কারণে চাষের জমিগুলো পানিতে ডুবে আছে। জমির ডাঙ্গায় কিছু জায়গা পরিষ্কার করে বিজতলা তৈরী করেছি। এক মাস পরে পানি কমলে এই চারা লাগানো হবে।

জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গতবছর উপজেলায় ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। সেখানে ৬ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছিল। যা এই বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন বোরো ধানের বিজতলা তৈরির কাজ করছে। কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে ধানের বিজ বিতরণ করা হয়েছে ও বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধানের বিজ সংগ্রহের পরামর্শ দেয়া হয়েছে।

চাষি জীবননগv বিজতলা তৈরি বোরো ধান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.