Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৩, ২০২৫

জীবননগরে মুক্তিযোদ্ধাদের সাথে মাহমুদ হাসান খাঁন বাবু মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
জীবননগরে মুক্তিযোদ্ধাদের সাথে মাহমুদ হাসান খাঁন বাবু মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

মুক্তিযোদ্ধারা বিরল সম্মান ও সৌভাগ্যের অধিকারী। বাংলাদেশের একজন নাগরিক যদি চাই, আর যদি ভাগ্য সহায় হয় তাহলে তিনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ অথবা জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন, সংসদ সদস্য হতে পরবেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু চাইলেই মুক্তিযোদ্ধা হতে পারবেন না।

জীবননগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু।

বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আশাকরি শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এ নির্বাচনে কে কাকে সমর্থন করবে সেটা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইচ্ছা। এই ব্যক্তিগত ও রাজনৈতিক ইচ্ছার যেন সঠিক প্রতিফলন হয় সেই জন্যই আমরা দীর্ঘ ১৫ বছরের বেশি সময় লড়াই সংগ্রাম করেছি। বিষয়টা এমন না যে সারাজীবন আপনাকে একই দলে ভোট দিতে হবে, বিশেষ করে আপনারা যারা মুক্তিযোদ্ধা, বিশেষ কোনো দলের অনুসারী না।

বিজিএমইএর সভাপতি বাবু খাঁন আরও বলেন, আপনারা কোন রাজনৈতিক দলের পক্ষ নেবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন।

বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উম্মত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জীবননগর মতবিনিময় মাহমুদ হাসান খাঁন বাবু মুক্তিযোদ্ধা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.