Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে সাংবাদিকদের সাথে জামায়াতের জেলা আমিরের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী রুহুল আমিন। রোববার বেলা ১২টায় জীবননগর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রুহুল আমিন বলেন, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা সাংবাদিক। আপনারা সমাজের দর্পণ, জাতির বিবেক। সাংবাদিকদের সাথে কোনো রাজনীতি, লেজুড়বৃত্তি, দুর্বৃত্তায়ন মানানাসই নয়। আপনারা এ মহৎ পেশাটাকে কলুষিত না করে পেশাদার সাংবাদিকের মতো কাজ করে যাবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।

তিনি বলেন, ৭১ সালে দেশ স্বাধীনের পর দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল। সেই সময় সকল পত্রিকা বন্ধ করে ৪টি পত্রিকা চালু রাখা হয়েছিল। যা ছিল সাংবাদিকদের জন্য কালো অধ্যায়। আমরা চাই না সেই অবস্থা আর কোনদিন ফিরে আসুক। আবার সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার কোনো বিচার হয়নি। আমরা এ ধরনের বিচারহীনতার হত্যাও চাই না।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দৈনিক মাথাভাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান মাহবুবুর রহমান বাবু, দৈনিক চুয়াডাঙ্গা’র সম্পাদক ও প্রকাশক শেখ আব্দুল আজিজ, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, আজকের পত্রিকার জীবননগর প্রতিনিধি রিপন হোসেন, সকালের সময়ের জীবননগর প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আমিনুর রহমান নয়ন, মাইটিভির জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, আমাদের সময়ের জেলা প্রতিনিধি আকিমুল ইসলাম, প্রবাহ অনলাইন ডটকমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল্লাহ, নয়াদিগন্তের জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমান, আকাশ খবরের জীবননগর ব্যুরো প্রধান মুতাসিন বিল্লাহ, সময়ের কণ্ঠস্বরের জীবননগর প্রতিনিধি সালাউদ্দীন কাজল, জনকণ্ঠের জীবননগর প্রতিনিধি ওমর ফারুক, সকালের খোঁজখবরের জীবননগর ব্যুরো প্রধান আলামিন মোল্লা, আরটিভির জীবননগর প্রতিনিধি তুহিনুজ্জামান, রুপালী বাংলাদেশের জীবননগর প্রতিনিধি আহাম্মদ সগীর, নবচিত্রের জীবননগর প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজল, দৈনিক চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক অর্পণ রকি, ইনকিলাবের জীবননগর প্রতিনিধি সজিব হোসেন, সাংবাদিক এমআই আতিয়ার প্রমুখ।

জামায়াতের জেলা আমির জীবননগর মতবিনিময় সাংবাদিক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.