Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগর থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে একটি কুচক্রী মহল বিশেষ সুবিধা নিতে না পেরে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা খবর প্রচারসহ আইনগত কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি ওসির বিরুদ্ধে তোলা অভিযোগের কোন সত্যতা নেই।

জানা যায়, একটি সুবিধাবাদী মহলের ইন্ধনে ওসি মামুন হোসেন বিশ্বাসকে বদলি মিশনে কয়েকটি ভুইফোঁড় ফেসবুক পেইজে বিতর্কিত পোস্ট করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতা-কর্মীসহ নেটিজেনরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অনুসন্ধানে স্থানীয়দের দেয়া তথ্যে জানা গেছে, ওসি মামুন হোসেন বিশ্বাস মাদক সহ কোন অন্যায়কে প্রশ্রয় না দেয়ায় বিশেষ করে মাদক কারবারিদের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতির কারণে একটি পক্ষ হীন স্বার্থ হাসিলে উদ্দেশ্যপ্রণীতভাবে ফেসবুকে নানা প্রচারণা ছড়াচ্ছে। তবে সেসব প্রচারণা কোন সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, আমি একজন আইনের রক্ষক। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমি বদ্ধপরিকর। আমার বিরুদ্ধে কোন অনৈতিক কাজের প্রমাণ দিতে পারলে আমি নিজেই চাকরি থেকে অব্যাহতি নেব দাবি করে তিনি বলেন এ থানায় মাদক কারবারিসহ অপরাধের সাথে জড়িত কেউ আমার কাছে কখনো ছাড় পাইনি। যে কারণে কেউ হয়ত বিরাগভাজন হয়ে আমাকে এখান থেকে সরানোর জন্য এমন হীন কাজ করতে পারে। তবে আমি যতক্ষণ পর্যন্ত এ থানায় আছি ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমার অবস্থান শক্তভাবেই থাকবে।

অভিযোগ ওসি ক্ষুব্ধ জীবননগর থানা সাধারণ মানুষ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.