Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আর্তনাদ ‘মা, আমাকে ক্ষমা করো’
  • ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে যুবদল নেতার নেতৃত্বে সভাপতিকে মারপিট
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের সাথে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিবিধ ফি, চার্জ আদায় কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল ১০ ঘটিকায় সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখার আয়োজনে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনুর রশিদ।


বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক জীবননগর শাখা প্রধান আব্দুল হান্নান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াদুল ইসলাম, সিনিয়র অফিসার আসাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শফিউল্লাহ, সিনিয়র শিক্ষক নুর কুতুবুল আলম প্রমুখ।


স্বাগত বক্তব্যে জীবননগর শাখা প্রধান আব্দুল হান্নান বলেন, সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি ডিজিটালাইজেশনে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এসপিজি চুক্তির মাধ্যমে যেকোন ছাত্র-ছাত্রী, অভিভাবক ঘরে বসে যখন তখন যেকোন দিন যেকোন পদ্ধতিতে পেমেন্ট (নগদ, বিকাশ, সোনালী-ই-ওয়ালেট, রকেট, ভিসা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডিতে যাবতীয় পাওনাদি পরিশোধ করতে পারবেন। এর ফলে ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো স্কুল প্রশাসনকে আর করতে হবে না। ফলে তাদের শ্রম ও সময় সাশ্রয় হবে।


সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনুর রশিদ বলেন, আজ শুধু চুক্তিপত্র সম্পাদন। আশা করি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা কাজ করবো।


সভায় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত স্কুল শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেন।


চুক্তিপত্রে স্কুলের পক্ষে স্বাক্ষর করেন বাকী বিল্লাহ এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে হারুনুর রশিদ।

চুক্তি জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মার্চ ২, ২০২৬

বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ

মার্চ ২, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আর্তনাদ ‘মা, আমাকে ক্ষমা করো’

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.