Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
  • যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর
  • মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি সংবর্ধনা
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৮, ২০২৪

জীবনযুদ্ধে জয়ী সালমা কি হেরে যাবেন অর্থাভাবে !

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও শক্ত মনোবলের সালমা খাতুনের মুখের হাঁসি দেখে বোঝার উপায় নেই যে তিনি শারীরিকভাবে খ্বুই অসুস্থ।

স্থানীয় বাজারে মুদি দোকান দিয়ে শারীরিক প্রতিবন্ধীত্ব জয় করে প্রায় ১৫ বছর ধরে বৃদ্ধ মা বাবাসহ তিন জনের সংসার চালান সালমা।

হুইল চেয়ারে করে সালমার মা তাকে বাজারে তার দোকানে দিয়ে আসলেও এখন তার অসুস্থতার কারণে সালমার বাবাই থাকে বাজারে দোকানে দিয়ে আসেন এবং রাতে নিয়ে আসেন।

সালমা খাতুন জানান, তার নিজের চিকিৎসা ছাড়াও আছে অসুস্থ মায়ের চিকিৎসা খরচ, যা তার এই ছোট মুদি দোকানের স্বল্প আয় থেকে করা সম্ভব না। সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতা ছাড়া অন্য কোন সহায়তাও তিনি পাননি।

সালমা খাতুন আরো জানান, ভাতাটাও কয়েক মাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তিনি।

সালমা খাতুন শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়নের বাজার সংলগ্ন দরিদ্র কৃষক সোহবার হোসেন ও মনোয়ারা বেগমের মেয়ে।

প্রতিবন্ধীতার সাথে প্রায় দেড় বছর ধরে কিডনি রোগে ভুগছেন সালমা খাতুন। ডাক্তার অপারেশনের কথা বললেও টাকার কারণে সেটাও করতে পারছেন না। এমনকি কিডনি রোগ চিকিৎসায় সরকারি অনুদানের চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ।

দুই ভাই বোনের মধ্যে সালমা ছোট। প্রায় ত্রিশ বছর আগে সাড়ে বছর বয়সী সালমা জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসায় সুস্থতা পেলেও কোমরের নিচ থেকে দুই পা ও একটি হাত অবস হয়ে যায় তার। সেই থেকেই সালমার জীবন যুদ্ধ শুরু। মানসিক জোরে বলিয়ান সালমা ভর্তি হন প্রাথমিক বিদ্যালয়ে। ধীরে ধীরে ওঠেন দশ শ্রেণীতে। কিন্তু আর্থিক সংকটে দিতে পারেননি এসএসসি পরীক্ষা। এ পর্যায়ে পরিবারের অর্থ সহায়তার লক্ষ্যে বাজারে দেন ছোট্ট মুদি দোকান। সেখান থেকে যা আসে তাই দিয়ে চলে তিনজনের সংসারের খরচ। ইদানিং নতুন করে কিডনি রোগের কারণে পারেননা ঠিকমত দোকানদারিও করতে। সেই সাথে মায়ের অসুস্থতাও বেড়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সালমা খাতুনকে সরকারের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। নতুন করে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। তিনি আরো জানান, অনুদানের জন্য নিয়ম নেমে আবেদন করলে তার বিষয়টি দেখা হবে।

সালমা খাতুনের পিতা সোহরাব হোসেন মেয়ের চিকিৎসায় তার পাশে দাঁড়ানোর জন্য সরকারের উর্ধতনসহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.