Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : শার্শায় অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা

banglarbhoreBy banglarbhoreNovember 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
এ মাসের প্রথম সপ্তাহে নান্দনিক আয়োজনের মাধ্যমে শামস্-উল-হুদা স্টেডিয়ামে যাশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হবে। এ উপলক্ষে শার্শা উপজেলার অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলা কনফারেন্সে রুমে নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের পরিচালনায় এ সভা শুরু হয়।
আটটি উপজেলাকে দু’টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই প্রথমবারের মতো যশোরে আয়োজন হতে যাচ্ছে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যশোরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা ও তরুণ প্রজন্মকে মাঠমুখি করতে এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তাকে ধন্যবাদ জানায় তিনি আরও বলেন, একসময় যশোরের ফুটবলাররা শুধু ঢাকা নয়, কলকাতার মাঠেও দাপট দেখিয়েছেন।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদুস আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ আলী শাহিন, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান বাবলু, শার্শা থানার তদন্ত ওসি শাহ আলম, বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ, শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, বেনাপোল ইউনিয়ন প্রশাসক নাজমুল হাসান, উপজেলা দলিল লেখক সভাপতি বুলবুল আহমেদ প্রমুখ।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানির পাশাপাশি প্রতিটি খেলার সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি খেলা শেষে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।

গোল্ডকাপ জেলা প্রশাসক টুর্নামেন্ট শার্শা ফুটবল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.