Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর অধ্যক্ষের

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মারধর-লুটপাট
banglarbhoreBy banglarbhoreOctober 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানকে মারপিট করেছে দুর্বৃত্তরা। একই সাথে তারা লুটপাট ও তাণ্ডব চালিয়ে অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে কলেজের কয়েকজন জড়িত বলে অভিযোগ ভুক্তভোগি অধ্যক্ষের। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আর এন রোডের কুখ্যাত সন্ত্রাসী হাবিবুর রহমান হবি দীর্ঘদিন ধরে কলেজটি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন। এ জন্য নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। তিনি আর এন রোডের কয়েকজন সন্ত্রাসী জড়ো করে কলেজ অধ্যক্ষকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষ হাফিজুর রহমান শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে কথা বলছিলেন। সে সময় একদল সন্ত্রাসী নিয়ে কলেজে প্রবেশ করেন হাবিবুর রহমান হবি।

তিনি প্রবেশ করেই অধ্যক্ষের ফোন কেড়ে নিয়ে মারধর শুরু করেন। তার সাথের ক্যাডারও মারপিট করতে থাকে। মারপিটের সময় অধ্যক্ষর পদত্যাগপত্রে স্বাক্ষর করার করিয়ে নেয়া হয়। এসময় কয়েকজন শিক্ষক ওই সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে গালিগালাজ করতে থাকেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার জন্য চাপ দেয়।

সূত্র জানায়, আওয়ামী লীগের দোসরা এখনো সক্রিয় ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আবুল হাশেম ও আব্দুল্লাহ আল বাকি দোসরের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সাতক্ষীরায়। তিনি দীর্ঘদিন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন টগরের সাথে যুবলীগের রাজনীতি করেছেন। চৌরাস্তায় টগরের চেম্বারে তিনি সার্বক্ষনিক বসে থাকেন। টগরের আশ্রয় প্রশ্রয়ে দিনদিন বেপরোয়া হয়ে ওঠে মামুন। আবুল হাশেমের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ফ্যাস্টিট হাসিনার পিএস নজরুল ইসলাম খানের হাত ধরে চাকরিতে ঢোকেন। আবুল হাশেম দীর্ঘ ১৫ বছর কখনো এনআই খান আবার কখনো সাবেক এমপি ও মন্ত্রী স্বপন ভট্টাচার্য়ের লোক পরিচয় দিয়ে কলেজ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন। পদোন্নতি নিয়েছেন অবৈধ ভাবে।


হাসপাতালে ভর্তি যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের দোসররা কলেজটি লুটপাট করতে চায়। কলেজের জায়গা দখল করতে চায়। তারা সন্ত্রাসী নিয়ে এসে আমার ওপর হামলা চালিয়ে মারধর করেছে। কলেজের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

কলেজে হামলা ও লুটপাটের বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাককে জানানো হলে তিনি বলেন, হাবিবুব রহমান হবি বিএনপির লোক। দেখি কি করা যায়। আমি খোঁজখবর নিচ্ছি।

যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষকে মারপিট ও লুটপাটের বিষয়ে কলেজের সভাপতি ও জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, আমি খোঁজ নিচ্ছি। কি ঘটেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.