Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা
  • যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন
  • রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
  • সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা
  • শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক
  • যশোরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে প্রস্তুতি সভা
  • মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • কালিগঞ্জে চেয়ারম্যানের তদারকিতে তেল বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জ্বালানি তেল নিয়ন্ত্রণে মাঠে ডুমুরিয়া উপজেলা প্রশাসন 

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

জ্বালানী তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও প্রাপ্যতা নিশ্চিতকরণে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শনসহ দিক নির্দেশনা দেয়া হচ্ছে।

খোঁজ নিলে জানা যায়, উপজেলাতে মোট ফুয়েল পাম্প রয়েছে চারটি। প্রত্যেকটি পাম্পের নিয়ন্ত্রণের জন্য নিয়োগ দেয়া হয়েছে ট্যাগ অফিসার। এই সকল ট্যাগ অফিসারদের উপস্থিততে ফুয়েল পাম্পের তেল দেয়া শুরু হয়। শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন পাম্পে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই বাইকারদের বৈধ কাগজ পত্র যাচাই এবং ট্যাংকিতে জ্বালনি থাকা অবস্থায় তেল নিতে আসছে কিনা তা পরীক্ষা করছেন।

তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার খোলা বাজারে বাড়তি দামে জ্বালানি (অকটেন) বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

পাম্পে কর্মরতদের সাথে কথা বললে জানা যায় প্রায় প্রত্যেকটা ফুয়েল পাম্প থেকে প্রত্যেকদিনই পেট্রোল ও ডিজেল দেয়া হচ্ছে। বেশির ভাগ বাইকারদের ৫০০ টাকার পেট্রোল দেয়া হয়। এমনকি ডিপো থেকে সরবরাহও যথেষ্ট পরিমাণে আছে।

বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, আমরা চাই বাইকাররা যেন ঠিকমত ফুয়েল পায়।

সেদিকটা বিবেচনা করেই কাজ করে যাচ্ছি। প্রত্যেকদিন ট্যাগ অফিসারের মাধ্যমে রিপোর্ট নিচ্ছি। কেউ যেনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রেখেই কাজ করে যাচ্ছি।

বাইকারদের বৈধ কাগজ পত্র আছে কিনা সেটাও দেখছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা

এপ্রিল ৯, ২০২৬

যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন

এপ্রিল ৯, ২০২৬

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

এপ্রিল ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.