Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৯, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়ানবাদী ইসরায়েলের ইরানে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে মওলানা ভাসানী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মওলানা ভাসানী পরিষদের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র দত্ত, নারী সংগঠক বর্ণালী সরকার, সাংস্কৃতিক সংগঠক আনোয়ারুল করিম সোহেল এবং আইডিইবির জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের তেলসম্পদ দখলের উদ্দেশ্যে অন্যায়ভাবে ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা চালাচ্ছে। এতে ইরানি নেতা,শিশুও নারীসহ অসংখ্য মানুষ নিহত হচ্ছেন। একের পর এক নগর জনপদ যোগাযোগ ব্যবস্থা ও তেলক্ষেত্রে আঘাত হানা হচ্ছে।

বক্তারা আরও বলেন, ইরান সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুললেও পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। বুধবার যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরাইল ইরানের তেলক্ষেত্রে নোমা হামলা এবং লেবাননে শতাধিক বিমান দিয়ে আক্রমণ চালিয়ে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এতে তাদের প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়েছে।

সমাবেশে এই অন্যায় আগ্রাসন থেকে ইরানকে রক্ষা এবং মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিহত করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ইউনূস সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.