Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।

উদ্বোধনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রনী খাতুন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমানসহ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

একইদিন দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্নি-নিরাপত্তা মহড়া, দুপুরে কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটসের বেসিক কোর্সের উদ্বোধন, বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা এবং বিকাল ৪টায় বীর মুক্তিযোদ্ধাদের পে-রোল অনুমোদন সভায় সভাপতিত্ব করেন ইউএনও রনী খাতুন।

আন্তর্জাতিক ঝিকরগাছা দুর্নীতিবিরোধী দিবস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.