Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় ঈদের দিন শিশু মামাতো বোনকে ধর্ষণের পর হত্যা

মরদেহ পুকুরে ফেলে নিখোঁজের গল্প সাজায় অভিযুক্ত
banglarbhoreBy banglarbhoreজুন ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ঈদের দিন ফুফু বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় সোহানা আক্তার নামে দশ বছর বয়সী এক শিশু। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুকুরের পানিতে ফেলা দেয় অভিযুক্ত ফুফাতো ভাই নাজমুস সাকিব নয়ন (১৯)। তারা প্রচার করে সোহানা নিখোঁজ হয়েছে। পরের দিন পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার হয়। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে হত্যার রহস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাজমুস সাকিব নয়ন ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে। অভিযুক্ত নাজমুস সাকিব নয়ন (১৯) মণিরামপুরের মাছনা কাওমী মাদরাসার ছাত্র ও ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামের ইলিয়াস রহমানের ছেলে। নিহত সোহানা আক্তার ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাজমুস সাকিব নয়ন জানান, ৭ জুন ঈদের দিন ঝিকরগাছার হাড়িয়া গ্রামে ছোট ফুফুর বাড়িতে বেড়াতে যায় সোহানা। এদিন দুপুরে সোহানার ফুফাতো ভাই নাজমুস সাকিব নয়ন মামাতো ভাইকে মামা বাড়ি দিয়ে বাড়িতে ফিরে আসে। এসে দেখে নয়নের অষ্টম শ্রেণি পড়ুয়া বোন তন্বী ঘুমিয়ে আছে। আর সোহানা উঠানে দোলনায় খেলছিল। এই সময় পরিবারের আর কোন সদস্য বাড়িতে ছিল না। এ সুযোগে সে সোহানাকে জাপটে ধরে তার রুমে নিয়ে যায়। সেখানে সে সোহানার গলা ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে সোহানা শ্বাসরোধে মারা যায়। এরপর নয়ন মরদেহটিকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়ে আসে।

এদিকে, নিজের অপরাধ ঢাকতে নয়ন তার বোন তন্বীকে ঘুম থেকে জাগিয়ে মিথ্যা গল্প সাজাতে থাকে- সোহানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তারা দু’জন মিলেই সোহানার বাড়িতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর জানায়। বিকেলে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

সোহানার বাবা আব্দুল জলিল ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার মেয়ের ঠোঁটে জখমের চিহ্ন এবং মুখ দিয়ে রক্ত বের হতে দেখেছেন। এই তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাটির গভীর তদন্তে নামে। গত মঙ্গলবার (১১জুন) সন্ধ্যায় পুলিশ নয়নকে তাদের বাড়ি থেকে আটক করে ঘটনার রহস্য উদঘাটন করে। আটককৃত নাজমুস সাকিব ওরফে নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্ষণের পর হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.