Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় নকল স্বর্ণের বারসহ আটক ৭ প্রতারক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারকচক্রের ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি পিতলের তৈরি নকল স্বর্ণের বার, নগদ ২৮ লাখ ৫০ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলার কুলবাড়ীয়া গ্রামের স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার রুপপুর গ্রামের আমিনুল ইসলাম (৪২), ঝিনাইদহ জেলার ওয়ারলেসপাড়া এলাকার মোস্তফা জামাল (৫১), চাঁদপুর জেলার মতলেব উপজেলার এখলাসপুর গ্রামের এসএম গোলাম কিবরিয়া (৪৪) ও মঞ্জুরুল আলম (৩২), একই জেলার ফরিদগঞ্জ উপজেলার বিথী (২৮), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার রিপন খাঁন (৩৮) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বড়ালি গ্রামের নাজমুল ইসলাম (৩৩)।

ডিবি ওসি রুপন কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন জেলায় নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে দীর্ঘদিন ধরে। ঘটনার দিন সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া গ্রামের স্লুইস গেট সংলগ্ন এলাকায় নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছিলো। এ সময় খবর পেয়ে ডিবির একটি টিম অভিযান চালিয়ে ৭ জনকে আটক ও তাদের কাছে থাকা নকল স্বর্ণ, নগদ টাকা ও তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করে।

আটক প্রতারকদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.