Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৮, ২০২৬Updated:ফেব্রুয়ারি ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দুই পক্ষের সমঝোতার অভাবে থামছে না যশোরের ঝিকরগাছা-চৌগাছা ২ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা। সহিংসতার ঘটনায় ভুক্তভোগী বলছে, নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট করার অভিযোগে তার ওপর বার বার হামলা করা হচ্ছে। এদিকে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতারা পরস্পরকে দোষারোপ করছেন।

শনিবার বেলা সাড়ে ১২ টায় ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া উইনিয়নের দোসতিনা গ্রামে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারের খোঁজ খবর নিতে গেলে উপস্থিত দুই দলের নেতা কর্মীরা পরস্পরকে দোষারোপ করেন।

ভুক্তভোগী ইসা মাহমুদ অভিযোগ করেন, গত ২৭ ফেব্রুয়ারি জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল বিএনপি কর্মী তার ওপর হামলা চালায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তার দাবি নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট করার কারণে তার ওপর হামলা করেছে স্থানীয় বিএনপি কর্মীরা। তবে তিনি সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানান।

এ সময় উপস্থিত স্থানীয় যুবদল নেতা রানা বিশ্বাস বলেন, শুক্রবারের ঘটনায় স্থানীয় ভাবে বসার কথা বলা হয়েছে। কিন্তু জামায়াত নেতাদের পক্ষ থেকে বসতে রাজি হয়নি। তবে ছাত্র শিবির নেতার ওপর হামলার বিষয়ে তিনি জানান, নির্বাচনের দিন ইসা মাহমুদ সেনাবাহিনী ডেকে এনে বিএনপি নেতাকর্মীদের মার খাওয়ানোর ঘটনায় তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় জামায়াতের আমীর নুরুজ্জামান বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সাথে বাজারে বসার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু তারা বসেননি।

এদিকে ভুক্তভোগীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, নির্বাচনের পর সবাইকে সহনশীলতা দেখাতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সব দলের প্রতি সবার শ্রদ্ধাশীল হতে হবে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম জানান, সহিংসতার ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.