Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৬, ২০২৫Updated:এপ্রিল ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো ওই গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (২) ও জহির উদ্দিনের মেয়ে মেহরিনা খাতুন (২)। ওই গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন জানান, দুপুরের দিকে মরহুম সুলতান দাদার পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের সিঁড়ির কাছে সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (২) এবং জহির উদ্দীনের মেয়ে মেহেরিনা খাতুন (২) কে সিঁড়ি থেকে একটু দূরে পানিতে ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। দ্রুত তাদেরকে পানি থেকে উপরে উঠানো হয় এবং মৃত অবস্থায় পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে তারা উভয়েই পুকুরে খেলা করতে গিয়েছিল। এদের একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে উঠাতে গিয়ে উভয়েই পানিতে ডুবে মারা যায়। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা (বিকাল ৪:০০) পর্যন্ত তাদের দাফন করা হয়নি।

এদিকে, শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। এসময় তিনি শোকাহত দুই পরিবারকে সমবেদনা জানান। তার সঙ্গে ঝিকরগাছা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, এরকম একটি দুর্ঘটনার কথা শুনেছি।

ঝিকরগাছায় পানিতে ডুবে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.