Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় বাস দুর্ঘটনায় নিহত এক, আহত ১৫

banglarbhoreBy banglarbhoreDecember 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছায় বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত পথচারী মোস্তাফিজুর রহমান বুলু (৫০) গাজির দরগাহ এলাকার মাওলানা হাফিজুর রহমানের ছেলে।

ঘটনাটি ঘটে, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় গাজীর দরগাহ এলাকায় দরগাহ ফিলিং স্টেশনের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৩৫৪০ নং এসি বাস গাজীর দরগাহ পাম্পের সামনে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে সড়ক পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাসের চালক শামসুর রহমান ও মোটরসাইকেল আরোহী ডুমদিয়া জামে মসজিদের ইমাম আহসান কবীর (২৮)। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানান, বাস দুর্ঘটনায় একজন পথচারী  মারা গেছেন। বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা বাকি আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। গুরুতর আহতদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.