নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় বীরমুক্তিযোদ্ধা আকবার আলী মেধা বৃত্তি প্রাপ্তদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রেহানা বানু, উপজেলা সহকারী ইন্সেক্টর তারিকুল ইসলাম, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ আনিসুল কাদির ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ও জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত মেঘনা ইমদাদ।
অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোরাদ হোসেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রায়হানুল ইসলাম রাকিন ও রেহনুমা হাসান অরিন। শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আকবার আলী মেধাবৃত্তির পরিচালক কেএম আশরাফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আকবার আলীর ছেলে আনিসুজ্জামান সবুজ। পরিচালনা করে শিক্ষার্থী নাফিসা বিনতে হাসান ও দিল মেহেরুন হৃদি।
অনুষ্ঠানে উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন ট্যানেলপুলে ও ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদেরকে সম্মাননা স্মারক, সনদ ও নগত অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
শিরোনাম:
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

