Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ বিষমুক্ত সবজির বাজারের যাত্রা শুরু

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা প্রতিনিধি
ভ্যানের একপাশে ঝুলছে একটি সম্মাননা স্মারক, পেছনে একটি ব্যানার। বিক্রেতা আলী হোসেনের হাতে প্লাস্টিকের মোজা, মাথায় আবরণ, মুখে মাস্ক, পায়ে লম্বা গামবুর্ড। ভ্যানের উপর রয়েছে ফুলকপি, লাউ, আলু, টমেটো, পেঁপে ও মানকচু। সবজি ব্যবসায়ী নন এসেছেন নিজের ক্ষেতের উ সবজি বিক্রি করতে।
গতকাল যশোরের ঝিকরগাছার জননী মার্কেটের সামনে উপজেলা প্রশাসনের নিরাপদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করণে কৃষকের ভ্রাম্যমাণ সবজি বাজারে এ দৃশ্য দেখা যায়। আলী হোসেন উপজেলার বোধখানা গ্রামের বাসিন্দা। কৃষি অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ওই সম্মাননা স্মারকে উল্লেখ করা আলী হোসেন মোড়ল ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায় সারা দেশে দ্বিতীয়। ব্যানারে লেখা কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ বাজার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলার গদখালী ইউনিয়নে ২০টি গ্রুপে ২৫ জন কৃষক-কৃষাণী বিষমুক্ত সবজি উৎপাদন করেন। তাদের প্রতিনিধি কৃষকরা এ হাটে সবজি বিক্রি করবেন।
ভ্রাম্যমাণ সবজি বাজারে আলী হোসেনের মতো বিষমুক্ত সবজি বিক্রি করছিলেন উপজেলার জাফরনগর গ্রামের রবিউল ইসলাম, বারবাকপুর গ্রামের লালটু হোসেন, বোধখানা গ্রামের ওসমান গনিসহ বেশ কয়েকজন কৃষক। সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, ক্ষেতের লাউ, বেগুন, কলা ও আলু বিক্রি করতে এসেছিলাম। সবজি বিষমুক্ত হওয়ায় অল্প সময়েই বিক্রি হয়ে গেছে।
আরেক বিক্রেতা আলী হোসেন মোড়ল বলেন, সবজি ক্ষেতে কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহার করে বিষমুক্ত নিরাপদভাবে এ সবজি উৎপাদন করেছি। আমি ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তিপর্যায় সারা দেশে দ্বিতীয় হয়েছিলাম।
ক্রেতা মাহবুবুর রহমান বলেন, কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ হাটে অন্য বাজারের চেয়ে ৫-৭ টাকা কেজিতে কম দামে পেয়েছি আবার সবজিগুলো নিরাপদ ও টাটকা। সপ্তাহে দুই দিন এহাট বসালে ভালো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে অন্তত ১৪টি সবজি এ বাজারে সরাসরি কৃষক বিক্রি করছেন। এতে ভোক্তা ন্যায্যমূল্যে নিরাপদ সবজি পাবেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য পরীক্ষামূলকভাবে সপ্তাহে একদিন এ বাজার বসবে। ভালো সাড়া পেলে পরবর্তীতে সপ্তাহে দুই দিন এবং প্রতি ইউনিয়নে এমন বাজার বসানোর পরিকল্পনা আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.