Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২০, ২০২৪

ঝিকরগাছায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছার মাটিকোমরা গ্রামে রাস্তার পাশ থেকে সাহেব আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই গ্রামের মাটিকোমরা-কুল্লা রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন ঝিকরগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয়রা জানান, সাহেব আলী মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার ভোরে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন সাহেব আলীর লাশ পড়ে আছে। তখন পুলিশকে খবর দেয়া হয়। হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাটিকোমরা গ্রামের বাসিন্দা আতাউর রহমান মিন্টু বলেন, সাহেব আলী বেশ কিছুদিন দুশ্চিন্তায় ভুগছিলেন। জায়গা-জমি বিক্রি করে তিনি সিলেট থাকতেন। সপ্তাহখানেক আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গ্রামে চলে আসেন। সাহেব আলী আগেও দুবার স্ট্রোক করেছিলেন, তিনি ডায়াবেটিসের রোগী। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারেন।

লাশ উদ্ধার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.