Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৮, ২০২৫

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় শিশু গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা লেগে একজন নিহত ও অপর একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার মালিক ইফতেখার আল মামুন তুষার (৩৮) নিহত হন এবং তার বন্ধু সাহজাদা (৩৭) আহত হন। নিহত ইফতেখার আল মামুন তুষার যশোর কোতয়ালী থানার রেলগেট তেঁতুলতলা এলাকার বাসিন্দা। আহত সাহাজাদা যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতেখার আল মামুন তুষার নিজেই গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৯-৬৭১৩) চালিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। ভোরে নবীনগর এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শিশু গাছের সাথে ধাক্কা লেগে পাশের নয়নঝিলে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সাথে থাকা সাহাজাদা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সাহজাদাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ধারণা, গাড়ির অতিরিক্ত গতি ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নাভারন হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর ইউসুফ আলী জানান, কোন মামলা ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিকরগাছা দুর্ঘটনা নিহত ১ সড়ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.