Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় স্ত্রী হত্যা : স্বামী পলাতক

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের কামারপাড়া গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম মাসুরা খাতুন (৩৫)। অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম (৪২) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

নিহতের খালাতো ভাই জাহাঙ্গীর হোসেন জানান, প্রায় আট-নয় বছর আগে জাহিদুলের সঙ্গে মাসুরার বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের সংসারে সাত ও তিন বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জাহিদুল মাদকসেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ায় মাসুরাকে শারীরিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে মাসুরা একসময় তালাকও দিয়েছিল। তবে এলাকাবাসীর মধ্যস্থতায় তিন মাস আগে পুনরায় সংসারে ফিরিয়ে আনে জাহিদুল।

তিনি আরও বলেন, ৮ সেপ্টেম্বর বিকেলেও জাহিদুল আমার বোনকে মারধর করে। রাত আনুমানিক ১২টার দিকে ফোন দিয়ে জানায়, মাসুরা গলায় দড়ি দিয়ে মারা গেছে। সকালে গিয়ে দেখি লাশ খাটের উপর হাঁটু মুড়ে বসা অবস্থায় ঘরের বাঁশের আড়ায় ঝুলছে। স্পষ্ট বোঝা যায়, তাকে হত্যার পর এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার সকালে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাসুরার ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, লাশের অবস্থান দেখে প্রাথমিকভাবেএটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জাহিদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে এবং এলাকায় তাকে ‘এলকো চেয়ারম্যান’ নামে ডাকা হয়। তারা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

এদিকে নিহত মাসুরার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ঝিকরগাছা পলাতক স্ত্রী হত্যা স্বামী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.