নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে জিয়া নামে এক অস্ত্র ব্যবসায়ীকে একটি রিভলবারসহ গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ সিপিসি-৩ সদস্যরা।
র্যাব-৬ এর মেজর সাকিব হোসেন জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে জিয়া নামে একজন অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে একটি রিভলবারসহ জিয়া বিশ্বাস নামে ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জিয়া যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিকে অস্ত্রসহ ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম:
- ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
- নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
- যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
- চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
- কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
- আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
- সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
- স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার

