Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১০০ শয্যা করার আশ্বাস এমপি তুহিনের
banglarbhoreBy banglarbhoreJuly 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ ও জেসমিন নাহার, সমন্বয় সভার সদস্য মনিরুজ্জামান, সাংবাদিকদের মধ্যে উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, মাসুদুর রহমান মাসুদ, শাহ জামাল শিশির, সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা কামরুজ্জামান।

বক্তাদের কাছ থেকে হাসপাতালের নানাবিধ সমস্যার কথা জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানের নির্দেশনা প্রদান করেন। ঝিকরগাছা হাসপাতালে হৃদরোগীদের জন্য আলাদা একটি কর্নার তৈরি ছাড়াও হাসপাতালে শূন্য পদগুলো পূরণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। ঝিকরগাছা হাসপাতালকে ১০০ শয্যায় বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের জন্য তিনি পদক্ষেপ নেবেন বলেও আশ্বস্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.