Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের শাখার সাধারণ সম্পাদক ও স্থানীয় পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে (৬৭) পুড়িয়ে এবং তার গাড়িচালক আক্তার হোসেনকে (৪২) পিটিয়ে হত্যা করেছে কোটা আন্দোলনকারি শিক্ষার্থী ও তাদের বিক্ষুব্ধ সমর্থকরা। এ সময় জেলার শৈলকুপায় আওয়ামী লীগের অফিসে আগুন দেয় হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করা হয়।

সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের উপজেলা পরিষদ এলাকায় হিরনের বাসায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যক্তিরা আওয়ামী লীগ নেতা ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের বাড়িতে ইটপাটকেল ছোঁড়ে। তারা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এবং তাদের বাড়ি ও প্রতিষ্ঠানে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। বর্তমানে জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, কয়েকশ বিক্ষুব্ধ মানুষ সোমবার বিকেলে শ্লোগান নিয়ে ঝিনাইদহ শহরে শহিদুল ইসলাম হিরনের উপজেলা পরিষদপাড়ার বাসায় হামলা করে তার বডিগার্ড বা ড্রাইভার হিসেবে পরিচিত আক্তার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। তারা হিরণের তিনতলার বাসায় ঢোকার চেষ্টা করে। দীর্ঘ দুই ঘন্টা পর তারা হিরনের বাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনি আগুনে ঝলসে মারা যান। পরে বিক্ষুব্ধ ব্যক্তিরা হিরনের মরদেহ শহরের কেন্দ্রস্থল পায়রাচত্বরে এনে একটি প্রদর্শনী ব্যানারের সাথে ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে তিনি শুনেছেন তবে এ পর্যন্ত তিনি ঘটনাস্থলে যেতে পারেন নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.