ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, শাখারীদহ বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ারের নির্বাচনী অফিসে হামলা চালানো হয়।
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !