Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত
  • বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী
  • কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ
  • টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন যশোর : ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব
  • কোটচাঁদপুরে ডাকাতি মামলায় পুলিশি অভিযানে ক্ষুব্ধ গ্রামবাসী
  • কেশবপুরে পুলিশি অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
  • রামপালে যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নামে মামলা : প্রত্যাহার দাবিতে বিক্ষোভ স্মারকলিপি
  • যশোরে ‘ডিলাইট সরদার প্যালেস’ নির্মাণ বন্ধ, ৬৭ লাখ টাকার বেশি বিল বকেয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন যশোর : ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব

banglarbhoreBy banglarbhoreজুন ৪, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন যশোর : ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

শিক্ষকতা পেশার সাথে সাংবাদিকতা সাংঘর্ষিক নয়, বরং শিক্ষিত মানুষ সাংবাদিকতায় এলে এই পেশার মর্যাদা আরও বাড়বে-এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’-এর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহবায়ক ইলিয়াস উদ্দীন (আমার দেশ)  এস এম সোহেল (ফিনান্সিয়াল) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর প্রাচ্যসংঘ হলরুমে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, শিক্ষকতা ও সাংবাদিকতা উভয়ই অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। সমাজের শিক্ষিত ও সচেতন অংশ হিসেবে শিক্ষকেরা সাংবাদিকতায় যুক্ত হলে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ সহজ হয় এবং গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এই ভাবনাকে সামনে রেখেই নতুন এই সংগঠনটি যাত্রা শুরু করেছে।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মজনুর রহমান (মণিরামপুর), আবু জাফর (চৌগাছা), গোলাম মোস্তফা মুন্না (সদর), আশরাফুজ্জামান বাবু (ঝিকরগাছা), মামুনুর রশীদ মামুন (শার্শা), প্রদীপ বিশ্বাস (বাঘারপাড়া), নুরুল ইসলাম খান (কেশবপুর) কে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।

এছাড়া ফারুক আহমেদ লিটন, নুরুল হক, বাবুল আক্তার, আব্দুর রহিম, নয়ন মনি ও রুহুল আমিনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

বহুতল ভবন নির্মাণে নজরদারি নেই পৌরসভার, ঝুঁকিতে সাতক্ষীরাবাসী

জুন ৪, ২০২৬

কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ে খামারিদের প্রশিক্ষণ

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.