নড়াইল প্রতিনিধি
নড়াইলে ডাকাতি মামলায় চার ভাইয়ের ৫ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান। তারা লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দুই ভাই হাসান খান, হোসেন খান আদালতে উপস্থিত ছিলেন। অর দুই ভাই সোহেল খান ও আক্কেল খান পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডাকাতি মামলায় আপন চার ভাইকে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন বিচারক। রায় ঘোষণার সময় আপন চার ভাইয়ের মধ্যে দুই ভাই পলাতক ছিল আর দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মার্চের ১০ তারিখে লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের ফরিদা বেগমের বাড়িতে রাত ১২টার দিকে আসামি হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান অবৈধভাবে জোরপূর্বক বাড়িতে ঢুকে হত্যার ভয় দেখিয়ে মালামাল লুট করে। এ ঘটনায় পরেরদিন লোহাগড়া থানা একটি মামলা করেন ভুক্তভোগী। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !