Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত
  • জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডাক্তারদের অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ থেকে বেরিয়ে আসতে বললেন এমপি বাবুল

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ডাক্তার ও নার্সদের অসদাচরণে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েন। ওষুধ থাকতেও তা ঠিকমত দেয়া হয় না বলে অভিযোগ পাওয়া যায়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ থেকে বেরিয়ে চিকিৎসাসেবার মান বাড়াতে হবে।
দীর্ঘ পাঁচ বছর পর অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটির নবনির্বাচিত সভাপতি, জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি আরো বলেন, আমরা সকলেই কোনো না কোনো সেবার সঙ্গে জড়িত আছি। তবে চিকিৎসাসেবার স্থান সব থেকে ওপরে। কারণ একজন ডাক্তারের সেবার সঙ্গে জড়িয়ে রয়েছে জীবন-মৃত্যুর সম্পর্ক।

গতকাল সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নবনির্বাচিত সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, শেখ আইয়ুব হোসেন, এমএ গফুর, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী, ডা. আলীমুর রাজিব ও নবনির্বাচিত কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান। সভা শেষে নবিনির্বাচিত কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

জানা যায়, যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব করে অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ১৬ জনের নাম প্রকাশ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত

মার্চ ১০, ২০২৬

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

মার্চ ১০, ২০২৬

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.