Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডায়গনস্টিক কমপ্লেক্সে নবজাতক মৃত্যুর ঘটনায় ৩ সদস্যেন তদন্ত কমিটি

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর অভয়নগরে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক কমপ্লেক্সে নবজাতক মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে এবং সিভিল সার্জনের নির্দেশে মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান আজাদ ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ার কনসালটেন্ট (শিশু) ডাক্তার জসীম উদ্দীনকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন মেডিকেল অফিসার ডাক্তার খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়ার কনসালটেন্ট (এ্যানেস:) ডাক্তার দিদার-এ ইলাহী ইমু। আগামী ৭কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে, আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। রোগীর পরিবার তার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবারকে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না। আপনারা অন্য কোথাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমি রোগীর চিকিৎসা করতে কোন গাফিলতি করিনি।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান আজাদ বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে মৃত নবজাতকের পরিবারের পক্ষ থেকে জেসমিন খাতুন নামে এক মহিলা লিখিত অভিযোগ সিভিল সার্জন অফিসে জমা দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয় ভুল চিকিৎসা সহ অবহেলার কারনে তাদের নবজাতক পুত্র সন্তানের মৃতু হয়। সে অভিযোগের বিষয়ে সুষ্ঠ তদন্ত করার জন্য সিভিল সার্জনের নিদর্শনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.