Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে
  • ২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
  • বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
  • চায়ের কাপ থেকে মুদি দোকানে ব্যবসাবান্ধব বাজেট দাবি
  • কোটচাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
  • কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডিহি পাবলিক লাইব্রেরির উদ্যোগে জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

banglarbhoreBy banglarbhoreNo Comments
Facebook Twitter WhatsApp
ডিহি পাবলিক লাইব্রেরির উদ্যোগে জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা
Share
Facebook Twitter LinkedIn

সাড়াতলা সংবাদদাতা
যশোরের শার্শার ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির উদ্যোগে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় পাকশিয়া বাজারে অবস্থিত ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি ভবনে এক আনন্দঘন পরিবেশে লাইব্রেরি কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাকশিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে ও লাইব্রেরির সাধারণ সম্পাদক ব্যাংক কর্মকর্তা মশিয়ার রহমানের পরিচালনায় বক্তাগণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এমন সাফল্যে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে আগামীতে লেখাপড়ার প্রতিটি ধাপে সাফল্যের ধারা অব্যাহত থাকে তার জন্য নানা দিকনির্দেশনা প্রদান করেন।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানান, ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা আগমিীতেও চলমান থাকবে।

বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নূরে জান্নাত, পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিরীন শারমীন জেরিন, পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ফাহিম মোস্তাসিন ও তাসনিমুল আলম পিয়াস, ছাত্রী তাসীন জামান ও সারা মোস্তফা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, পাবলিক লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নূর ইসলাম তরফদার, ওয়াহিদুজ্জামান খান বিদ্যুৎ, সিনিয়র সহকারী শিক্ষক সাহেব আলী ও আল ইসলাম সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সুধিজন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে

২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.