Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৫

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ডুমুরিয়া সংবাদদাতা
খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ (শনিবার) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস (৩০), তার দুই বছর বয়সী মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩) ও আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী।
নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে, দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু অর্নি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ছাড়া গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহমেদ বলেন, বিকেল পৌনে চারটার দিকে দুর্ঘটনা ঘটে। চালকসহ ইজিবাইকে সাতজন যাত্রী ছিলেন। ইজিবাইকটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। খুলনা থেকে ইটবাহী একটি ট্রাক চুকনগরের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে দুজন ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন মারা গেছেন। বাকি তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
পরে স্থানীয় একটি সূত্র জানায়, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়ার পর শিশু অর্নি মারা যায়।
স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা চালিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.