Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লংমার্চ উপলক্ষে যশোরে সম্পাদক-বার্তা সম্পাদকদের সহযোগিতা কামনা  এমপি গোলাম রসুলের
  • শাকের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ-মানববন্ধন, সড়ক অবরোধ
  • চাঁদা দাবিসহ সকল অভিযোগ অস্বীকার করে যশোরে সংবাদ সম্মেলন বিএনপি নেতার
  • যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
  • অভয়নগরে দীর্ঘদিন বন্ধ কাপাশহাটী মাদ্রাসা পুনরায় চালুর উদ্যোগ
  • উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা
  • যশোরের পরিচিত মুখ খোকনের মৃত্যু
  • যশোরে ইয়াবাসহ আইনজীবী সহকারী মাসুদ ও আলোচিত লাবনী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

banglarbhoreBy banglarbhoreJuly 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি (৪৫) নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার গুটুদিয়া ওয়াপদার মোড় কালভার্ট এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, শেখ রবিউল ইসলাম রবি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে খুলনা মহানগরী বাসায় ফিরছিলেন। পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া কালভার্টের কাছে পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য ইউ রবিউল ইসলাম পর পর তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার বড় ভাই মনজিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাই স্থানীয় রাজনৈতিক কোন্দলের শিকার। গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। আমার ভাইকে রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

পরবর্তীতে কথা বললে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবল (সার্কেল-বি) বলেন সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা তদন্তের পর বোঝা যাবে। লাশ ময়নাতদন্ত শেষে রোববার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি নিহতের বাড়িতে যান ও শোকাহত পরিবারের সদস্যদের স্বান্ত্বনা দেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিএম এ সালাম, সরদার আবু সালেহ, কামরুজ্জামান জামাল, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদসহ জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লংমার্চ উপলক্ষে যশোরে সম্পাদক-বার্তা সম্পাদকদের সহযোগিতা কামনা  এমপি গোলাম রসুলের

    October 24, 2026

    শাকের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ-মানববন্ধন, সড়ক অবরোধ

    October 24, 2026

    চাঁদা দাবিসহ সকল অভিযোগ অস্বীকার করে যশোরে সংবাদ সম্মেলন বিএনপি নেতার

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.