Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় বিএনপি নেতার অর্থায়নে নির্মিত হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
oppo_0
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া

ডুমুরিয়ায় নদী ভাঙ্গনে চলাচলের অযোগ্য একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ও সমাজসেবক টিকু রহমানের ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি নির্মিত হচ্ছে।

উপজেলার রোস্তমপুর (পূর্ব পাড়া) গ্রামের সহস্রাধিক মানুষ চুকনগর বাজারে যাতয়াতের জন্যে দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি ব্যবহার করে আসছেন। কিন্তু ভদ্রা নদীর কোল ঘেষে বয়ে যাওয়া এক কিলোমিটার দৈর্ঘের এই রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রায়ই ক্ষতিগ্রস্থ হয়। তবে গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসের আকাশ বন্যা আর ভদ্রা নদীর পানি একাকার হয়ে রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে ওই গ্রামের সহস্রাধিক মানুষ চুকনগর বাজারসহ অন্যান্য স্থানে আসা যাওয়ার ক্ষেত্রে চরম বিপাকে পড়ে। গত কয়েক মাস এলাকার মানুষ সরকারি বিভিন্ন দফতরে ছুটোছুটি করেও রাস্তাটি সংস্কার করাতে পারেনি।

অবশেষে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা টিকু রহমানের দ্বারস্থ হন এলাকাবাসী। তিনি এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে রাস্তাটি ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করার ব্যবস্থা করেন। সে মোতাবেক মঙ্গলবার বিকেল ৩টায় রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, এ সময় টিকু রহমানের পক্ষে উপস্থিত ছিলেন তার ছোট ভাই খুলনা জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক লিটন গোলদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু, হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান, সরদার দৌলত হোসেন, প্রভাষক হাফিজুর রহমান, মুফতি আবু সাঈদ মাহমুদ, যুবদল নেতা তাজমুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, টিকু রহমান দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তিনি এলাকার মানুষের দুঃসময়ে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। এছাড়া গত ১৫ বছর ধরে দলের নেতা-কর্মীদের মামলা মোকদ্দমাসহ যেকোন সমস্যায় তিনি নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ডুমুরিয়ায় বিএনপি নেতার অর্থায়নে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.