নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলায় সেফটি ট্যাংকের মধ্য থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে খরসংগ গ্রাম থেকে নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাসিমা বেগম ইব্রাহিম মোল্লার স্ত্রী।
রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহাজান আলী জানান, স্থানীয় লোকজন থেকে প্রথমে খবর পায় পুলিশ। পরবর্তীতে রাতে পুলিশের একটি দল গিয়ে সেফটি ট্যাংকের ভিতর থেকে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার হাত-পা ও মুখ বাধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর মরদেহটি সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে ।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক রয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
শিরোনাম:
- সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী
- সবজি, মুরগির স্থিতিশীল বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, সস্তা ডিম
- ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
- ফকিরহাটে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
- ভোট ও রোজা নিয়ে দুশ্চিন্তায় ফুলের রাজ্যের চাষিরা
- খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা নারী-শিশুদের সঙ্গে মিশে চাইছেন ভোট
- যশোরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
- যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার

