বাংলার ভোর প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন কোন ডেঙ্গু রোগি সনাক্ত হয়নি। তবে জেলার ৭টি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৫১ ডেঙ্গু রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বর্তমানে যশোরের ৮টি উপজেলার মধ্যে সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন। এছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ও শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন রোগি ভর্তি রয়েছেন।
এদিকে চলতি বছর ১ জানুয়ারি থেকে জেলায় এখন পর্যন্ত ২৭৩ জন রোগি সনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২২০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, গত কিছুদিন ধরেই যশোরে ডেঙ্গু রোগি সনাক্তের হার উর্ধমুখি। তবে গত ২৪ ঘন্টায় জেলায় কোন ডেঙ্গু রোগি সনাক্ত হয়নি। জেলার আটটি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গুরোগি সনাক্ত হয়েছে। এর মধ্যে তিনটি উপজেলায় সনাক্তের হার বেশি।
শিরোনাম:
- তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
- রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
- স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
- দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
- আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
- ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
- নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
