Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
  • যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
  • পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )
  • কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়
  • কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !
  • ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
  • মাগুরায় অপহরণকালে নারীসহ ৭ ভুয়া সিআইডি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ড. ফারুক হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

banglarbhoreBy banglarbhoreDecember 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর ড. ফারুক হোসাইনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এ দিনে মাত্র ৪৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

যশোর ক্যান্টনমেন্ট কলেজে কিছুদিন শিক্ষকতার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে প্রফেসর পদে উন্নীত হন। ফারুক হোসেন ছিলেন, শিক্ষার্থীবান্ধব তুমুল জনপ্রিয় শিক্ষক। অসংখ্য ছাত্র- ছাত্রীর রোল মডেল ছিলেন তিনি। তার পাঠদান পদ্ধতি ও মোটিভেশনাল বক্তব্য সবাইকে আলোড়িত ও জীবন গঠনে সাহায্য করত। কর্মজীবনে তার বেশ কয়েকটি মৌলিক লেখা দেশে বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে।

মরহুমের বড় ভাই দৈনিক নয়াদিগন্তের সাবেক চীফ রিপোর্টার ও ঢাকা মেইলের হেড অব নিউজ বিশিষ্ট শিক্ষাবিদ সিনিয়ার সাংবাদিক হারুন জামিল জানান, ড.ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজগ্রাম দোগাছিয়া আহসান নগর মাদরাসা অডিটরিয়ামে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া খতমে কুরআন ও মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !

August 28, 2026

যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে

August 28, 2026

যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

August 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.