Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
প্রয়াত রাজনীতিবিদ তরিকুল ইসলামের স্মৃতিতে আয়োজিত ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’র জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে এর আনুষ্ঠানিক সূচনা করেন।

বক্তারা টুর্নামেন্টের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসার ঘটবে এবং তরুণ সমাজ খেলাধুলায় উৎসাহিত হবে। এটি শুধু খেলা নয়, এটি প্রয়াত নেতা তরিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রয়াস।

টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতা এবং ক্রীড়া সংগঠকবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, ক্রীড়া সংগঠক এবিএম আখতারুজ্জামান এবং সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার হালিম রেজা, জয়নাল আবেদীন, কাজী জামাল, হাফিজুর রহমান প্রমুখ।

টুর্নামেন্ট আয়োজক কমিটি আশা করছে, সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যশোরের ক্রীড়াঙ্গনে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

ইউনিয়ন জার্সি তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.