Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল : উপশহররের কোয়ার্টার নিশ্চিত জিতেছে ইছালী ও চাঁচড়া 

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২১, ২০২৫Updated:নভেম্বর ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ম্যাচে জয়লাভ করেছে উপশহর, ইছালী ও চাঁচড়া ইউনিয়ন। যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠ, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফতেপুর বনাম উপশহর ইউনিয়ন। এ খেলায় উপশহর ৩-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ১৭ ও ৩৭ মিনিটে জুনিয়র বুয়েটিং ২ টি এবং ২৬ মিনিটে বেনজামিন ১ টি গোল করেন। বিজয়ী দলের বেনজামিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

শহরতলীর বিরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় নওয়াপাড়া বনাম ইছালি ইউনিয়ন। এ খেলায় ইছালী ইউনিয়ন ১-০ গোল জয়লাভ করে। খেলার ৬৮ মিনিটে বিজয়ী দলের পক্ষে জনি জ সূচক গোলটি করেন। এ খেলার জয়ের নায়ক জনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়  মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় চাঁচড়া বনাম নরেন্দ্রপুর ইউনিয়ন। এ খেলায় টাইব্রেকারে চাঁচড়া ইউনিয়ন ৪-২ গোলে জয়লাভ করে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। যে কারণে খেলার ফলাফল নির্ধারণী গড়ায় টাইব্রেকারে। এ খেলায় চাঁচড়ার গোল রক্ষক শান্ত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। এ সময় খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।

এ দকে উপশহর একটিতে জয় নিয়ে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। চাঁচড়া ইউনিয়ন একটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে ইছালী ইউনিয়ন ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। প্রতিপক্ষ নওয়াপাড়া নিজেদের দুটি ম্যাচের গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ইছালী চাঁচড়া তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.