Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল উপশহর ও নওয়াপাড়া সেমি নিশ্চিত

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রথম দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে উপশহর ও নওয়াপাড়া ইউনিয়ন। সোমবার টুর্নামেন্টের প্রথম দুটি কোয়ার্টার ফাইনালের জয় লাভের মধ্য দিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে। শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠ ও রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়। শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অনুষ্ঠিত একটি খেলায় অংশ নেয় বসুন্দিয়া বনাম নওয়াপাড়া ইউনিয়ন। এ খেলায় নওয়াপাড়া ইউনিয়ন ৩-০ গোলে জয় লাভ করে। প্রথমার্ধের খেলার ২৪ মিনিটে অন্তুর গোলে ১- ০ গোলের লিড পায় নওয়াপাড়া ইউনিয়ন। প্রথমার্ধের খেলার বাকি সময় তারা এই লিড ধরে রাখে। নওয়াপাড়ার পক্ষে দ্বিতীয়ার্ধের খেলার ৬৪ এবং ৬৯ মিনিটে ফাহিম দুটি গোল করে দলকে ৩-০ গোলের বড় জয় এনে দেন। এ খেলায় নওয়াপাড়ার ফাহিম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো।

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত অপর একটি খেলায় অংশ নেয় উপশহর বনাম রামনগর ইউনিয়ন। এ খেলায় উপশহর ইউনিয়ন ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। প্রথমার্ধের খেলার ২৩ এবং ৩৩ মিনিটে সিফাতের জোড়া গোলে ২-০ গোলের লিড পায় উপশহর ইউনিয়ন। উপশহরের পক্ষে দ্বিতীয়ার্ধের খেলার ৪৫ মিনিটে হাসান একটি গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন। খেলার বাকি সময় তারা এই লিড ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে। খেলায় উপশহরের জোড়া গোলদাতা সিফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাদ প্রমুখ।

উপশহর তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নওয়াপাড়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.