Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় অগ্নিকাণ্ডে ১৩ টি বসতঘর পুড়ে গেছে

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা প্রতিনিধি

তালায় অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সাতক্ষীরার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শিমুল রানা বলেন, সোমবার রাতে আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সাতটি বসত বাড়ি, ছয়টি রান্নাঘর গোয়ালঘরসহ ১৩টি ঘর পুড়ে যায়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দীন জানান, ধলবাড়িয়া গ্রামের আব্দুল গনি শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোয়। এতে একই পরিবারের সুরত আলী শেখ, আমিনুর শেখ, ফারুক শেখ, আব্দুল গফুর শেখ, ইকরাজ আলী শেখ, আজিবর শেখের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়ায় পার্শ্ববর্তী আরও ২০ থেকে ৩০টি ঘর রক্ষা পায়। আগুনে আশপাশের আরও কয়েকটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বাড়িতে ছিলেন না। তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আগুনে সাতটি ঘরের সবকিছুই পুড়ে গেছে, বাকি ৬টি বিভিন্ন ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি নগদ অর্থসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.