তালা (পৌর) সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলায় আলিফ নামে তিন বছরের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে তেঁতুলতলা নামক পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে সুরুলিয়া ইউনিয়নের শার্শা গ্রামের মাজেদ গাজী ও সিমা বেগমের ছেলে।

শিশুটির মামা লাবু গাজী বলেন, শিশু আলিফকে নানা নবা গাজী ও নানী করুণা বেগমের কাছে রেখে আমার বোন সিমা হলুদ শুকানোর কাজে যায়। দুপুরের দিকে শিশুটি মগ নিয়ে নানির সাথে পুকুর ঘাঠে খেলা করছিল। অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পানি থেকে তোলা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্রমর্তা শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version