Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

তিনদিনের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর কাদের প্রমুখ।

প্রতিযোগিতার আগে কলেজের ১৯টি বিভাগ একে একে তাদের নাম ধারণ করে প্রদর্শনীতে অংশ নেয়। যা পুরো আয়োজনে এক অনন্য বৈচিত্র্য এনে দেয়। এরপর শুরু হয় মূল ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে ছাত্র-ছাত্রীরা ২৩টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত স্বতন্ত্র ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, “শিক্ষার্থীদের সুস্থ দেহ ও মনের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি খেলাধুলায় দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের উৎফুল্ল ও সক্রিয় রাখা আমাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, বৈষম্য বিরোধী যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ্, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, ছাত্রনেতা কানোয়ার হোসেন, আব্দুস সামাদসহ কলেজের অসংখ্য শিক্ষার্থী।

কলেজ ক্রীড়া প্রতিযোগিতা মাইকেল মধুসূদন যশোর সরকারি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.