Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তিন বছরে বাংলার ভোর

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৮, ২০২৫Updated:নভেম্বর ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন
দৈনিক বাংলার ভোর আজ পা দিলো তিন বছরে। তিন বছরের এই পথচলার শুরুতে আজ আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। স্মরণ করছি পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা মরহুম সৈয়দ নজমুল হোসেনকে। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি বাংলার ভোর’র অগণিত পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের। আরও স্মরণ করছি সেই সব সহকর্মীদের যারা আমাদের গৌরবময় পথচলায় সারথী হয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে দুটি বছর একটি দৈনিক পত্রিকার প্রকাশনা চালিয়ে যাওয়া বড় একটি যুদ্ধ জয়ের মতই। শুরু থেকেই পাঠকপ্রিয়তা অর্জন করতে থাকা পত্রিকাটির পথচলা মসৃণ ছিল না। নানা কুটিলতা জটিলতা অবহেলা সহ্য করেও থেমে থাকিনি আমরা। অর্থনৈতিক স্বাবলম্বিতা  ছাড়া বর্তমানে সংবাদপত্রের স্বাধীনতা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা অসম্ভব একটি কাজ। তারপরও এদেশে অধিকাংশ সংবাদপত্রের মতই আমরাও কঠিন পরিস্থিতির মধ্যে প্রকাশনা টিকিয়ে রেখেছি। বর্তমানে এই (আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স)’র যুগে বিশ্ব প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।

দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রগুলো নিজের ধরে রাখতে জোর দিচ্ছে অনলাইনের দিকে। সেই সাথে পাঠকও ঝুঁকছে ছাপা সংস্করণের থেকে ভার্চুয়াল সংস্করণের দিকে। এই প্রেক্ষাপটে পত্রিকার মান ঠিক রেখে প্রকাশনা অব্যাহত রাখা যেন হিমালয় জয় করার মত বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় কর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করে পত্রিকা প্রকাশ ব্যয়বহুল। এতদসত্ত্বেও পাঠকের স্বার্থ চিন্তায়ই থাকে কর্তৃপক্ষের অগ্রাধিকার তালিকায়। আর তাই ত আমরা প্রতিদিন ভোরে আমাদের পাঠক শুভানুধ্যায়ীদের হাতে পৌঁছে দিয়েছি নিয়মিতভাবে বাংলার ভোর। যাতে করে দিনের শুরুতে পাঠক বিগত দিনটির একটি পরিপূর্ণ রূপ অবলোকন করতে পারেন। এভাবে বিগত দিনগুলোর মত আগামী দিনেও আমরা পাঠকের সাথে থাকতে চাই। সমাজের নিপীড়িত মানুষের পক্ষে সাহসী কণ্ঠে বলতে চাই। আর এই চলার পথে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন।

লেখক : প্রকাশক
দৈনিক বাংলার ভোর

তিন বছর বাংলার ভোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.