Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তেলপাম্প দখল পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপি নেতার ‘ষড়যন্ত্রের’ অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে তেলপাম্প দখলের অভিযোগের পর এবার নিজেই সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তিনি এর নেপথ্যে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীদের ষড়যন্ত্র দেখছেন।

শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ১৯৯৯ সালে তিনি রেজিস্ট্রি করা কবলা দলিলের মাধ্যমে গোলাম কিবরিয়ার কাছ থেকে ১৭ শতক জমি কিনেছিলেন এবং ‘মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন’-এর ব্যবসার সাথে যুক্ত হন। ২০১২-১৩ সালে কিবরিয়া আর্থিক সংকটে পড়লে তিনি তার ভাই জামালের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা নিয়ে কিবরিয়াকে দেন। এর প্রমাণ হিসেবে তিনি অঙ্গীকারনামা প্রদর্শন করেন।

আনোয়ার হোসেনের অভিযোগ, ২০২২ সালে গোলাম কিবরিয়ার মৃত্যুর পর তার উত্তরাধিকারী ও স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত একটি গোষ্ঠী তার তেলপাম্পে হামলা চালায় এবং খুলনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় আটক করা হয় এবং কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুমাসহ অন্যরা তার পাম্প দখল করে নেয়।

তিনি আরও বলেন, ২০১৭ সালে কিবরিয়ার ঋণ পরিশোধের জন্য তার বিভিন্ন সম্পদ নিলামে ওঠে। এ সময় কিবরিয়ার ছোট ভাই বেনাপোলের ‘তনিমা ফিলিং স্টেশন’-এর ১১৫ শতক জমি আনোয়ারের ভাই জামাল হোসেনের কাছে ৬ কোটি ৭ লাখ টাকায় বিক্রি করেন। পরবর্তীতে বিস্ফোরক পরিদপ্তর সেই লাইসেন্স বাতিল করে ২০২৩ সালের জুলাইয়ে ‘মেসার্স আনোয়ার ফিলিং স্টেশন’ নামে নতুন লাইসেন্স দেয়, যা ২০২৬ সাল পর্যন্ত বৈধ। আনোয়ারের দাবি, বর্তমানে তনিমা অবৈধভাবে সেই পাম্প পরিচালনা করছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন আনোয়ার হোসেন। তার ফিলিং স্টেশন পরিচালনার সময় তেল আনার কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি কোনো নথি দেখাতে পারেননি। এছাড়া, তার ও তার ভাইয়ের টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অযাচিত উত্তর দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বেনাপোলের গোলাম মোর্শেদ সেলিম ও কামরুলের মতো প্রভাবশালী আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন। তিনি তনিমার বিরুদ্ধেও একাধিক মামলার কথা উল্লেখ করে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেনের ভাই জামাল হোসেনও উপস্থিত ছিলেন।

অভিযোগ তেলপাম্প দখল পাল্টা বিএনপি নেতার ষড়যন্ত্রের সংবাদ সম্মেলনে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.