Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিশুদের হামের প্রাদুর্ভাব : সচেতনতা ও প্রতিরোধই একমাত্র পথ
  • নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
  • যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম
  • যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা
  • যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
  • গুচ্ছে দেশ সেরা যশোরের ঐশী
  • শ্যামনগরে তিন দোকানে কোটি টাকার লুটের অভিযোগ : শাহ আলমের শাস্তির দাবি
  • যশোর জেনারেল হাসপাতাল এলিট দালালদের কব্জায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তেল কম দেয়ার অভিযোগ : বাগআঁচড়া কিবরিয়া পাম্পে বন্ধের দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা

যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকার মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে মটর গাড়ির মালিক, শ্রমিক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ওই ফিলিং স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তেল কম দেয়ার অভিযোগ তুলে ওই ফিলিং স্টেশনটি বন্ধের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন দীর্ঘদিন পরিমাণে কম, ভেজাল পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির বিষয়টি গ্রাহকরা জানালেও কোন পদক্ষেপ নেয়নি পাম্প কর্তৃপক্ষ। ক্রেতারা প্রতারিত হচ্ছে জানার পরও পাম্পটি বাজারের নিকটবর্তী হওয়ায় বাধ্য হয়ে যানবহনের চালকরা জ্বালানি সংগ্রহ করছেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো বলেন, কিবরিয়া ফিলিং স্টেশন বহু আগে থেকে তেল ওজনে কম দেয়া হচ্ছিলো। সম্প্রতি ধরাপড়ার পর তারা মটর শ্রমিকদের তোপের মুখে পাম্প বন্ধ করে পালিয়ে যায়। তারা পাম্পে না এসে উল্টো মটর শ্রমিকদের নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগআঁচড়া, নাভারন ও বেনাপোল পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গাড়ির মালিক, মটর শ্রমিকসহ প্রায় দুই শতাধিক শ্রমিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রোববার সকালে মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন (পাম্প) থেকে একজন মটর শ্রমিক ৫ লিটার ডিজেল একটি ডবে ক্রয় করলে পরিমামে প্রায় ৭৫০ গ্রাম কম দেওয়া হয়। পরে পাম্পে ম্যানেজার আশরাফ আলীকে জানালে তিনি যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করেন। পরে বাগআঁচড়া পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসে পুনরায় পরিমাপে কম দেয়ার বিষয়টি জানতে চাইলে আবারও যান্ত্রিক ত্রুটির কথা বলে বিষয়টি এড়িয়ে যান ম্যানেজার আশরাফ। তখন শ্রমিকরা উত্তেজিত হলে দ্রুত ফিলিং স্টেশন তালাবদ্ধ করে ম্যানেজারসহ কর্মচারীরা সটকে পড়েন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিশুদের হামের প্রাদুর্ভাব : সচেতনতা ও প্রতিরোধই একমাত্র পথ

মার্চ ৩১, ২০২৬

নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়

মার্চ ৩০, ২০২৬

যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.