Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত ‘নানি-নাতি’ জুটি আবারও শিরোনামে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এই জুটি পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় এবং পরে জনতার উদ্যোগে তাদের বিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামের ২১ বছর বয়সী মেহেদী হাসান এবং পৌর এলাকার বাবরা গ্রামের ৩৫ বছর বয়সী তাসলির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল।

তারা দুঃসম্পর্কের নানি-নাতি হলেও নিকট আত্মীয় নন। এর আগেও গত বছরের জুলাই মাসে তারা পালিয়ে গেলে ১০ দিন পর পুলিশ কুষ্টিয়া থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে এবং সতর্ক করা হয়।

২৭ মার্চ বিকেলে কোটচাঁদপুরের বলুহার প্রজেক্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে আসেন তারা। পরে এলাকাবাসী তাদের আটক করে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের মতে, ঘটনাটি সামাজিকভাবে সংবেদনশীল হওয়ায় এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন ছিল। এ অবস্থায় তাসলির স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাকে গ্রহণে অস্বীকৃতি জানান। পরে স্থানীয়রা উভয়ের সম্মতি নিয়ে তাদের বিয়ে সম্পন্ন করে।

কালীগঞ্জ থানার কর্মকর্তা মো. জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন বলে জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.