Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দলীয় শৃংখলা ভঙ্গ করলে নেতাকর্মীদের ছাড় নেই

যশোরে যৌথসভায় যুবদল সভাপতি মুন্না
banglarbhoreBy banglarbhoreOctober 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, মানুষের ওপর কোন অন্যায় অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের সাথে যেটা করেছে। আওয়ামী লীগের সকল কর্মকান্ড মানুষ ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোন নেতাকর্মীকে ছাড় দেয়া হবে না। রোববার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথ আয়োজিত সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


সভায় আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, এই যশোরে আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন শাহীন চাকলাদার। একজন উপজেলা চেয়ারম্যান হয়ে শাহীন চাকলাদার সারা বাংলাদেশে অনেক কুখ্যাতি অর্জন করেছিল। অনেক অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে দুই জন ধনী উপজেলা চেয়ারম্যান ছিল একজন যশোর সদরের শাহীন চাকলাদার অন্যজন কেরানীগঞ্জের শাহীন। শাহীন চাকলাদার অবৈধ উপার্জনের টাকায় যশোরসহ ঢাকায় জাবের নামে দৃষ্টিনন্দন হোটেল করেছিল। যশোরের এই কুখ্যাত গুণ্ডা শাহীন চাকলাদার কিভাবে পালিয়ে গেল?

যুবদল সভাপতি প্রশাসনের উদ্দেশ্যে অবিলম্বে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বিগত দিনে এই যশোরে যারা গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেফতার করুন। একই সাথে পালিয়ে থাকা যশোরে যুবলীগ, ছাত্রলীগের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের খুঁেজ বের করুন। পাশপাশি বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে দলীয় নেতাকর্মীদের হত্যা,খুন, জখম করেছে তাদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

যশোর জেলা পরিষদ মিলনায়তন বিডি হলে অনুষ্ঠিত সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অন্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ। যৌথ সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!

    August 17, 2026

    মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

    August 17, 2026

    বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.