Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দীর্ঘ ৫ মাস ধরে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলা সদরের নকিপুর-হাটচালা সড়কটি প্রশস্তকরণ ও সংস্কার কাজের জন্য দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। উপজেলার ব্যস্ততম এ সড়কটির উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। সড়কের দুই পাশ খুঁড়ে ইটের টুকরো ফেলে রাখা হলেও রোলিংসহ অন্যান্য কাজের অগ্রগতি নেই। সংস্কার কাজের কারণে নকিপুর বাজার অংশে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পাঁচ মাস ধরে সড়কটির দুই পাশ খুঁড়ে রাখা হয়েছে। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় প্রতিদিন নকিপুর বাজার অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, যাত্রীসহ বাজারের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে। বার বার বলা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে গত আগস্ট মাসে হায়বাদপুর থেকে হাটচালা পর্যন্ত দুই ভাগে ১ হাজার ৭৬০ মিটার সড়ক প্রশস্ত এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। প্রায় দেড় কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে জাহাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের আওতায় নকিপুর এইচসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পাউবো অফিস পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং চণ্ডিপুর থেকে বিএম টেকনিক্যাল কলেজ পর্যন্ত সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান ঢিমেতালে কাজ করায় যাত্রী, পথচারী ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নকিপুর এইচসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রুদ্র মিস্ত্রি জানায়, সড়কটির দু’পাশ খুঁড়ে ফেলে রাখায় বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের যানজটে আটকে থাকতে হয়। সাইকেলযোগে যাতায়াতকারী অনেক শিক্ষার্থী সড়কের খুঁড়ে রাখা অংশে ফেলে রাখা ইটের ওপর পড়ে আহত হচ্ছে।
নকিপুর বাজারে আসা গৃহবধূ মোমেনা বলেন, সড়কটি দীর্ঘ সময় ধরে খুঁড়ে রাখায় বাজারে আসতে তাদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। বাজার এলাকায় মানুষজন ও যানবাহনের ভিড়ে চলাফেরায় বিশেষ করে নারীদের বেশি অসুবিধা হয়। অনেক সময় নাজেহালও হতে হয়।
নকিপুর বাজারের ব্যবসায়ী জহুরুল হক বলেন, রাস্তার দু’পাশে ফেলে রাখা ইটের টুকরার আঘাতে পথচারীসহ দোকানি আহত হওয়ার ঘটনাও ঘটেছে। দ্রুত কাজ শেষ করতে বার বার বলা সত্ত্বেও ঠিকাদার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন তাদের অনুরোধে কর্ণপাত করছেন না।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নুরুল হক মোল্যা বলেন, রোলার মেশিন না পাওয়া যাওয়ায় কাজ কিছুদিন বন্ধ ছিল। শিগগিরই গোটা সড়ক খুঁড়ে একসঙ্গে রোলিং করা হবে। দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন তিনি।
উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কাজে অসংগতি ও রোলার মেশিন না থাকায় কাজ বন্ধ ছিল। রোলার মেশিন পাওয়া যাওয়ায় দু’একদিনের মধ্যে আবারও কাজ শুরু হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.